সংবাদ

রাবি শিক্ষার্থীকে প্রহার, রেলস্টেশনে আগুন: বরখাস্ত ৪

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

রাবি শিক্ষার্থীকে প্রহার, রেলস্টেশনে আগুন: বরখাস্ত ৪
ছবি: সংবাদ

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ এবং রেলস্টেশন কার্যালয়ে ভাঙচুর চালান। এই ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। আইয়ুব আলী এর প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন। এর ফলে ঢাকাগামী আন্তনগর ‘ধূমকেতু এক্সপ্রেস’ নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা 'মার্চ টু রাজশাহী রেলস্টেশন' কর্মসূচি নিয়ে স্টেশনে যান এবং কার্যালয়ের জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করেন। রাত দেড়টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশ কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরএনবির চার সদস্য - মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়ে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাবি শিক্ষার্থীকে প্রহার, রেলস্টেশনে আগুন: বরখাস্ত ৪

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত