সংবাদ

শরণখোলায় প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

শরণখোলায় প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় বিষপানে দীপ্তি শিকদার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। দীপ্তি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই গ্রামের রবীন শিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে দীপ্তির প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যায়। এতে লোকলজ্জার ভয়ে সে ঘরে থাকা চালের পোকা দমনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

শরণখোলায় প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলায় বিষপানে দীপ্তি শিকদার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। দীপ্তি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই গ্রামের রবীন শিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে দীপ্তির প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যায়। এতে লোকলজ্জার ভয়ে সে ঘরে থাকা চালের পোকা দমনের বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত