সংবাদ

চ্যালেঞ্জ হলেও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:১৭ পিএম

চ্যালেঞ্জ হলেও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, রেলপথ মন্ত্রনালয় ও নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী রবিউল আলম

অল্প সময়ের মধ্যে ঈদ যাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা খুবই চ্যালেঞ্জ হলেও এবার স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, রেলপথ মন্ত্রনালয় ও নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী রবিউল আলম এমপি।

শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময় কালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশুকে পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। আমাদের অবকাঠামো ও পরিবহন নিয়ে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে কারণে ঈদ যাতায়াতটি নির্বিঘ্নে ও আরামদায়ক করা কষ্টকর হয়ে যায়। আমি মনে করি সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলে নিশ্চিত করতে পারবো।

এর আগে কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিহত ও আহত মধ্যে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরন চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহতের পরিবার এই ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক; বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ সড়ক বিভাগ,  রেলওয়ে,  হাইওয়ে পুলিশ ও কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

চ্যালেঞ্জ হলেও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা হবে: সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত