সংবাদ

শ্রীমঙ্গলে নারীদের ‘আতঙ্ক’ খালেদ পুলিশের জালে

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

শ্রীমঙ্গলে নারীদের ‘আতঙ্ক’ খালেদ পুলিশের জালে
মূলহোতা খালেদ আহমেদ গ্রেপ্তার। ছবি: প্রতিনিধি

চায়ের রাজধানীখ্যাত শান্ত শহর শ্রীমঙ্গল সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলচালিত ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্যে আতঙ্কিত হয়ে উঠেছিল। বিশেষ করে নারী পথচারীদের লক্ষ্য করে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের ঘটনায় সন্ধ্যার পর অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া কমিয়ে দেন। একের পর এক ঘটনায় উদ্বেগ বাড়লেও অবশেষে দীর্ঘ তদন্ত ও প্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে চক্রটির মূলহোতা খালেদ আহমেদকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ জানায়, চক্রটি সাধারণত মোটরসাইকেলে দুই বা তিনজন সদস্য নিয়ে শহর ও শহরতলীর নির্জন এলাকায় ঘোরাফেরা করত। সুযোগ বুঝে পেছনে থাকা সদস্য ধারালো দা দেখিয়ে মুহূর্তের মধ্যে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত। কয়েক সপ্তাহ ধরে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় একই কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত ৩ মে রূপসপুর এলাকার শিক্ষিকা অর্পিতা রায় স্কুল থেকে বাসায় ফেরার পথে আখড়ার পাশে ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে তার গলায় থাকা প্রায় পৌণে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। একই দিনে শহরের মাস্টারপাড়া এলাকায় জয়া সাহা নামে আরেক নারীকে দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার সময় তিনি আহত হন। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকটি ছিনতাই ও ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানার এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে একটি টিম তদন্তে নামে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, শুরুতে ঘটনাগুলো ছিল সম্পূর্ণ ক্লুলেস। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা থেকে শতাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। প্রায় ২৫টি ফুটেজে সন্দেহভাজন মোটরসাইকেল ও ছিনতাইকারীদের গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়।

শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক, কমলগঞ্জ, শমশেরনগর, কুলাউড়া হয়ে সিলেট পর্যন্ত বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটির চলাচলের রুট শনাক্ত করা হয়। অবশেষে গত ১৮ মে ভোররাতে সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া গেট এলাকার একটি বাসা থেকে চক্রটির মূলহোতা খালেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ী এলাকার বাশির মিয়ার ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই চক্র শুধু শ্রীমঙ্গলে নয়, মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের নবীগঞ্জ এলাকাতেও একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের আরও কয়েকজন সহযোগী রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না গণমাধ্যম কর্মীদের বলেন, ‘ছিনতাইকারীরা বাইরের এলাকা থেকে এসে দ্রুত অপরাধ সংঘটিত করে পালিয়ে যেত। বিভিন্ন চেকপোস্ট, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় আমরা চক্রটির মূলহোতাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি।’

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, ‘অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা এই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করলেও শহরে স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত বিচার ও ধারাবাহিক অভিযান চালানো গেলে শ্রীমঙ্গলে ছিনতাই আতঙ্ক অনেকটাই কমে আসবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে নারীদের ‘আতঙ্ক’ খালেদ পুলিশের জালে

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত