বাগেরহাটের রামপাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসান ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসান উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দিনের ছেলে। এ ঘটনায় বাবা শেখ ফরিদ উদ্দিন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ ফরিদ উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাই শেখ বাকী বিল্লাহর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার সকাল সাতটার দিকে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকী বিল্লাহ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র এনে ফরিদ উদ্দিন ও তার ছেলের ওপর হামলা চালান। তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যান।
পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন