বগুড়া সদরে অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া বাস সেটিকে জোরালো ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাতের মৃত্যু হয়। এ সময় আহত হন অটোরিকশার বাকি তিন যাত্রী।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন