সংবাদ

চুয়েটে উপাচার্য বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

চুয়েটে উপাচার্য বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের একদফা দাবিতে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে স্থলাভিষিক্ত করা হয়। হুট করে শিক্ষার্থীবান্ধব উপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাত ৮টার নির্দিষ্ট সময়সীমা উপেক্ষা করে হল থেকে বের হয়ে যোগ দেন বিভিন্ন হলের শত শত ছাত্রী। ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, হল ও আবাসিক এলাকা ঘুরে গভীর রাতে উপাচার্য ভবনের সামনে সমবেত হয় এবং ভবনে তালা ঝুলিয়ে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অধ্যাপক সায়েম চুয়েটকে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছিলেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে অপসারণের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং দাবিতে অনড় থাকবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে উপাচার্য বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের একদফা দাবিতে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে স্থলাভিষিক্ত করা হয়। হুট করে শিক্ষার্থীবান্ধব উপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাত ৮টার নির্দিষ্ট সময়সীমা উপেক্ষা করে হল থেকে বের হয়ে যোগ দেন বিভিন্ন হলের শত শত ছাত্রী। ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, হল ও আবাসিক এলাকা ঘুরে গভীর রাতে উপাচার্য ভবনের সামনে সমবেত হয় এবং ভবনে তালা ঝুলিয়ে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অধ্যাপক সায়েম চুয়েটকে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছিলেন। কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে অপসারণের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং দাবিতে অনড় থাকবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত