সংবাদ

বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ছবি : সংবাদ

বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর চাপাতলা এলাকার আতিয়ার রহমানের বসতবাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো - ঘটনার মূলহোতা আবদুর নূর তুষার ওরফে হৃদয় (৩১), মো. হাসিব শেখ (৩৪), মো. এনামুল বিশ্বাস ওরফে এনা (৩৭) এবং ডাকাতির স্বর্ণালংকার ক্রেতা আবদুর রশীদ (৩২)। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও নিবিড় তদন্তের পর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের শেখ আতিয়ার রহমানের ঘরের গ্রিল ভেঙে মুখোশধারী একদল ডাকাত ভেতরে ঢোকে। তারা অস্ত্রের মুখে গৃহকর্তা ও তার স্ত্রীকে বেঁধে রেখে আলমারি ভেঙে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় আতিয়ার রহমানের ছেলে শেখ ওমর ফারুক বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরূল ইসলাম জানান, মামলার পর ছায়া তদন্ত শুরু করে প্রথমে নড়াইল থেকে হাসিবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার মিরপুর ও দক্ষিণখান থেকে মূলহোতা হৃদয়সহ অন্য সহযোগীদের গ্রেপ্তার করা হয়। হৃদয়ের ভাড়া বাসা থেকে লুণ্ঠিত নগদ ৩০ হাজার ১০০ টাকা এবং গ্রেপ্তারকৃত রশীদের কাছ থেকে গালানো ২ ভরি ৫ আনা সোনা উদ্ধার করা হয়। হৃদয় নামের ওই মূলহোতার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত