রাতের অন্ধকারে সড়কে মশাল জ্বালিয়ে মিছিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী ও যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকা থেকে সাবেক সরকারের সমর্থনে মিছিলের অভিযোগে ইমরান হোসেন (২১) ও আরিফ হোসেন (২৩) নামের দুই তরুণকে আটক করে মারধর শেষে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহসভাপতি এস এম মনিরুল ইসলাম সাজুকে (৪৫) আটক করা হয়।
আটক ইমরান হোসেন উপজেলার পিন্ডিরা গ্রামের রফিকুল হোসেনের ছেলে এবং আরিফ হোসেন সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তারা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে আটক এস এম মনিরুল ইসলাম সাজু বদলগাছী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে বদলগাছী থানার পাশেই ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল বের করেন ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওটি ছড়ানোর পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল রাত সাড়ে আটটার দিকে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান ও আরিফকে দেখতে পেয়ে আটক করেন ছাত্রদল নেতাকর্মীরা।
মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ‘ইমরান ও আরিফ কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে আসছিলেন। গত শুক্রবারের মিছিলের ভিডিও তারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগও রয়েছে। বিষয়গুলো জানতে চাওয়ার পরই তাঁদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।’
আটকের সময় তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠলেও ছাত্রদলের নেতাকর্মীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম সংবাদকে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সাজুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন