বৈশ্বিক অস্থিরতার মধ্যে প্রতিবেশী ও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও জ্বালানি তেলের দাম অনেক কম রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, চলমান জ্বালানি সংকট নিরসনে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও সরকারকে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপির এই শীর্ষ নেতা এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও এসে পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি খাতে ধারাবাহিক ভর্তুকি দিয়ে আসছে। অন্যান্য দেশের তুলনায় দেশে তেলের দাম কম রাখার ফলে সমন্বয়ের পরও সরকারকে ভর্তুকির বোঝা টানতে হচ্ছে।
দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগকে ব্যর্থ করতে ও ভিন্ন খাতে মোড় ঘোরাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক আগুন দেওয়ার ঘটনাগুলোতে কোনো পরাজিত শক্তির গোপন ইন্ধন রয়েছে কি না–সে বিষয়ে সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সতর্ক রয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলার বিষয়ে রিজভী আরও বলেন, রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে গঠনমূলক সমাধানের প্রস্তাব প্রত্যাশা করে সরকার। এ সময় বিভিন্ন লংমার্চ বা কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে যে ভাষায় বিষোদগার করা হচ্ছে, তা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
\

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন