সংবাদ

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডব
ছবি : সংগৃহীত

জাপানে প্রবল শক্তিতে আঘাত হেনেছে টাইফুন ‘দুজুয়ান’। ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং কানাগাওয়া প্রিফেকচার থেকে চারজন নিখোঁজ রয়েছেন। 

বাতাসের তাণ্ডবে ৫০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ রাখা হয়েছে রেল চলাচল এবং বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সরকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুন দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার হলেও দমকা হাওয়া সর্বোচ্চ ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম এই টাইফুনের কারণে দেশটির চলমান পাঁচ দিনের ছুটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ঝড় চলাকালেই দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া এক্স-এ এক বার্তায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রধান মন্ত্রিসভা সচিব তাকেহারা ও মন্ত্রী হোসোনোকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সাধারণ অধিবেশনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘সুপার এল নিনো’র প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় একের পর এক বিধ্বংসী ঝড় শক্তি সঞ্চয় করছে, যার ফলে আরও ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের ঝুঁকিতে পড়ছে দেশটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডব

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাপানে প্রবল শক্তিতে আঘাত হেনেছে টাইফুন ‘দুজুয়ান’। ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং কানাগাওয়া প্রিফেকচার থেকে চারজন নিখোঁজ রয়েছেন। 

বাতাসের তাণ্ডবে ৫০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, বন্ধ রাখা হয়েছে রেল চলাচল এবং বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সরকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুন দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার হলেও দমকা হাওয়া সর্বোচ্চ ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম এই টাইফুনের কারণে দেশটির চলমান পাঁচ দিনের ছুটির বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ঝড় চলাকালেই দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া এক্স-এ এক বার্তায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রধান মন্ত্রিসভা সচিব তাকেহারা ও মন্ত্রী হোসোনোকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সাধারণ অধিবেশনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘সুপার এল নিনো’র প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় একের পর এক বিধ্বংসী ঝড় শক্তি সঞ্চয় করছে, যার ফলে আরও ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের ঝুঁকিতে পড়ছে দেশটি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত