সংবাদ

শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত সম্প্রীতি নষ্ট হতে দেব না : মির্জা ফয়সল

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত সম্প্রীতি নষ্ট হতে দেব না : মির্জা ফয়সল
ছবি : সংবাদ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি বলেছেন, ‘আমার শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভূল্লী উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।

সংগঠনের ভূল্লী উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভূল্লী অঞ্চলের পাঁচটি ইউনিয়নের ৬৪টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি, মণ্ডপগুলোর নানা সমস্যা ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। প্রতিনিধিদের বক্তব্য শুনে মির্জা ফয়সল আমিন বলেন, সমস্যার বিষয়গুলো তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। এসময় তিনি তাঁর বড় ভাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের আগাম শারদীয় শুভেচ্ছা জানান।

মির্জা ফয়সল আমিন বলেন, ‘আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সামনে শারদীয় দুর্গোৎসব আমরা সবাই মিলে অনেক আনন্দের মধ্য দিয়ে পালন করব, ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটিই চাওয়া-আপনারা কখনো মনোবল হারাবেন না।’

সনাতন সম্প্রদায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের সামাজিক সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় কালীবাড়ির বাসার সামনের জবা গাছ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজার জন্য ফুল নিয়ে যেতেন। এমনকি তাদের বাড়ির তুলসী পাতার রস খেয়ে তার জ্বর ভালো হওয়ার স্মৃতিও মনে করেন তিনি।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর আপনারা অনেক ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। তখন আমি আপনাদের পাশে থেকে সাহস দেওয়ার চেষ্টা করেছি।’

আগামী ২৯ অক্টোবরের নির্বাচনের কথা উল্লেখ করে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের আপনজন হয়ে থাকি, তবে আগামী ২৯ অক্টোবর তা প্রমাণ করে দেখাবেন।’

সভায় অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আ. হামিদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সভাপতি মনোরঞ্জন সিং, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার দত্ত, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নাজিমুল ইসলাম লাল ও পূজা উদযাপন পরিষদের ভূল্লী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায় উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত সম্প্রীতি নষ্ট হতে দেব না : মির্জা ফয়সল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত