সংবাদ

চাঁদপুরে যুবদলের বিক্ষোভ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

চাঁদপুরে যুবদলের বিক্ষোভ
ছবি : সংবাদ

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিল-পূর্ব সংক্ষিপ্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের সন্ত্রাসী বাহিনী চাঁদপুরের মাটিতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জেলা যুবদল তা কঠোর হস্তে প্রতিহত করবে। এ জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম যে একটি একই পরিবারের তিনজন সদস্য জাতিসংঘে বক্তব্য রেখে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন।”

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনজীবী নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, সহসভাপতি মোস্তফা বন্দুকশী, যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদস্যসচিব রাজ্জাক হাওলাদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু এবং সদর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল।

সমাবেশে জেলা, সদর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী 'অঙ্গীকার' পাদদেশে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে যুবদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত