সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল ও ভারতীয় হেরোইনসহ প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন শাখরা বিওপির সদস্যরা গত ১ ও ৩ নভেম্বর সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে ভারতীয় ‘MARTINI DRUGS’ এর ২০০ মিলিলিটারের ৫ বোতল উদ্ধার করা হয়, যা হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এর নেতৃত্ব দেন নায়েব সুবেদার মুন্সি আনোয়ারুজ্জামান পিবিজিএম।
অন্যদিকে, গত ৩ নভেম্বর কুলিয়া রোডের ঋষিপাড়া এলাকার একটি বাগানে অপর একটি অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত দ্রব্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন