নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আনছারীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করেছে নওগাঁ জেলা বিএনপি। জেলা বিএনপির এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপির ওই পত্রে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মো. আব্দুল্লাহ আনছারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
পত্রে আরও আশাবাদ ব্যক্ত করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে আব্দুল্লাহ আনছারী তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
এ সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে আব্দুল্লাহ আনছারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করায় নওগাঁ জেলা বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার সমর্থকরা। তাঁরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে অভিহিত করে আগামী দিনে দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন