সংবাদ

আদিতমারীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত


প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

আদিতমারীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু ছাত্র হাবিবুর নিহত হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


আদিতমারীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু ছাত্র হাবিবুর নিহত হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত