নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যবর্তী ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও বহুমাত্রিক ও গভীর করার ওপর জোর দেওয়া হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি ও সরাসরি বিনিয়োগসহ একাধিক দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী অতিক্রম করার প্রেক্ষাপটে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
এ ছাড়া বৈঠকে আঞ্চলিক রাজনীতি, রোহিঙ্গা সংকট, বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ভূরাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমন্বিত অবস্থান বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। দুই দেশের অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আগামী দিনে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করার বিষয়ে একমত হয়েছেন তারা।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন