হবিগঞ্জের চুনারুঘাটে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন–উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামের বাসিন্দা মো. সজিব মিয়া (২৮) এবং একই ইউনিয়নের গোবরখলা গ্রামের মো. মিজানুর রহমান মামুন (৩৬)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনরত অবস্থায় সজিব ও মামুনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, মাদক সেবন ও কারবারের মাধ্যমে সামাজিক শান্তি বিনষ্টের কোনো সুযোগ নেই। মাদকের অপব্যবহার রোধে চুনারুঘাট উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন