সংবাদ

কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী অমিত

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী অমিত
দিশা টাওয়ার মিলনায়তনে উপস্থিত কুষ্টিয়া জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। ছবি : সংবাদ

কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা চলাকালে সরাসরি ফোন করে তিনি এই তথ্য নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘কুষ্টিয়ার রাজনীতি ও সংগঠন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। মতবিনিময় সভাটি চলাকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের খোঁজখবর নেন।’

এর আগে বুধবার এক সরকারি সফরে কুষ্টিয়ায় আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরের শুরুতেই তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি সেবার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পরে রাতে দিশা টাওয়ারে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আন্তসমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী অমিত

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা চলাকালে সরাসরি ফোন করে তিনি এই তথ্য নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘কুষ্টিয়ার রাজনীতি ও সংগঠন নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। মতবিনিময় সভাটি চলাকালেই প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের খোঁজখবর নেন।’

এর আগে বুধবার এক সরকারি সফরে কুষ্টিয়ায় আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সফরের শুরুতেই তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি সেবার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পরে রাতে দিশা টাওয়ারে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আন্তসমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত