বাগেরহাটের চিতলমারী উপজেলায় ‘সেন্ট পিটার ক্যাথলিক চার্চ’ থেকে পবিত্র মা মারিয়ার একটি মূর্তি ও অলংকার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চার্চের সভাপতি প্রার্থনায় গেলে চুরির বিষয়টি জানাজানি হয়।
চার্চ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত শেষরাতে উপজেলার নতুন কালশিরা এলাকায় অবস্থিত সেন্ট পিটার ক্যাথলিক চার্চের বারান্দার কাচের বাক্স ভেঙে ভেতরে থাকা মা মারিয়ার একটি পবিত্র মূর্তি ও মূর্তির মাথায় থাকা একটি সোনার টিকলি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকাল সাতটার দিকে চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম চার্চে প্রার্থনা করতে গেলে বাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চিত্রলমারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তসহ চুরি যাওয়া পবিত্র মূর্তি ও সোনার অলংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন