সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের সদস্য পদের বিষয়ে স্পিকারের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।
‘গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে’, সাংবাদিকরা এমন তথ্য জানিয়ে তার বিষয়ে ইসির করনীয় জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘জামায়াত তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কমিশনকে আগেই জানিয়েছে। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংসদ সচিবালয় থেকে স্পিকারের চিঠি পাওয়ার আইনি বিধান রয়েছে। আমরা এখনো স্পিকারের কাছ থেকে কোনো চিঠি পাইনি।’
সচিব আরও স্পষ্ট করেন, স্পিকারের আনুষ্ঠানিক চিঠি ছাড়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। চিঠি পাওয়ার পরই কমিশন আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ বা প্রক্রিয়ার বিষয়ে পরবর্তী কমিশন সভায় বিস্তারিত আলোচনা হবে। তবে পরবর্তী সভার তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সুবিধাজনক সময়ে সভার তারিখ ঠিক করবেন।
এ সময় নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মীদের সুযোগ-সুবিধা ও পরিচয়পত্র আধুনিকায়ন নিয়ে কথা বলেন সচিব। তিনি জানান, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মীদের পরিচয়পত্রে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে মাঠ পর্যায়ের কর্মীদের পুরোনো লেমিনেটেড কার্ডের বদলে প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের মতো উন্নতমানের প্লাস্টিক আইডি কার্ড দেওয়া হবে। রাজস্ব, উন্নয়ন, আউটসোর্সিং কিংবা দৈনিক ভিত্তিক, সব ক্যাটাগরির কর্মীরাই এই নতুন কার্ডের আওতায় আসবেন।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন