রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের চন্দনী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পণ্যবোঝাই ট্রাকটি রাজবাড়ীর দিকে আসার সময় চন্দনী ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে গিয়ে খাদে পড়ে যায়।
মহাসড়কের এই বিশেষ অংশটি দিন দিন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের মতে, সড়কটির এই অংশে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এক দিনেই একাধিক দুর্ঘটনা ঘটার অভিজ্ঞতাও রয়েছে বাসিন্দাদের। তবুও সড়ক ও জনপথ বিভাগ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটায় মহাসড়কের নিরাপত্তা ও নকশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুততম সময়ে এই ঝুঁকিপূর্ণ বাঁক ও স্থানগুলো চিহ্নিত করে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন