সংবাদ

কাভার্ডভ্যানের ধাক্কায় নিভল সোহেলের বিদেশ যাওয়ার স্বপ্ন

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় নিভল সোহেলের বিদেশ যাওয়ার স্বপ্ন
ছবি : সংগৃহীত

কয়েক দিন পরেই উড়াল দেওয়ার কথা ছিল বিদেশে। সেই স্বপ্ন বুকে নিয়ে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিতে সকালে ঢাকা যাচ্ছিলেন যুবক সোহেল মিয়া (২৭)। কিন্তু পথেই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ডাঙ্গা ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।

কান্নাজড়ানো কণ্ঠে নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশযাত্রার প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সকালে ঢাকা যাচ্ছিলেন সোহেল। সকালে বাড়ি থেকে বের হয়ে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাভার্ডভ্যানের ধাক্কায় নিভল সোহেলের বিদেশ যাওয়ার স্বপ্ন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কয়েক দিন পরেই উড়াল দেওয়ার কথা ছিল বিদেশে। সেই স্বপ্ন বুকে নিয়ে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিতে সকালে ঢাকা যাচ্ছিলেন যুবক সোহেল মিয়া (২৭)। কিন্তু পথেই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ডাঙ্গা ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।

কান্নাজড়ানো কণ্ঠে নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশযাত্রার প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সকালে ঢাকা যাচ্ছিলেন সোহেল। সকালে বাড়ি থেকে বের হয়ে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত