রংপুরের বদরগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর নদী থেকে গোলাপী বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকলী নদীর মণ্ডলাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাপী বেগম উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর সর্দারপাড়া গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিকলী নদীতে গোসল করতে যান গোলাপী বেগম। এরপর আর তিনি ঘরে ফেরেননি। স্বজনেরা নদীর আশপাশের সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে মণ্ডলাপাড়া এলাকার কাছে নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে।
বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সঞ্জয় কুমার।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন