সংবাদ

মিয়ানমারে পাচারের আগেই জব্দ ৪৮ টন ইউরিয়া

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

মিয়ানমারে পাচারের আগেই জব্দ ৪৮ টন ইউরিয়া
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৪৮ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় ৪৮ টন ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ সারের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় সার পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়। ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করে সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মিরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন মিরসরাই।

কোস্ট গার্ড সুত্রে প্রকাশ, অভিযানের সময় ট্রাক থেকে একটি ফিশিং বোটে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে চারটি ট্রাকে থাকা ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৮ হাজার কেজি সার ছিল। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। একই অভিযানে সার পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সার, পাচারে ব্যবহৃত যানবাহন ও বোট এবং আটক তিনজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অভিযানে আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনে এক হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদের মুক্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, ফিশিং বোট থেকে উদ্ধার করা ১৭৫ বস্ত সারের নিলাম কার্যক্রম কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়েছে। বাকি সার মিরসরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি মূল্যে নিলাম করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের আগেই জব্দ ৪৮ টন ইউরিয়া

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত