হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ আবদুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। নিহত দুজন পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আহত অন্য দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে চারজন একটি মোটরসাইকেলে চড়ে চণ্ডী রামগঙ্গা চা-বাগান এলাকায় ঘুরতে যান। বাগান ঘুরে বাড়ি ফেরার পথে চান্দপুর চা-বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোহাদ্দিছ ও নয়নের মৃত্যু হয় এবং আহত হন আরও দুজন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর চান্দপুর চা-বাগান সংলগ্ন সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন