সংবাদ

পোল্ট্রি ফার্মিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা

নাজমুল হাসান
নাজমুল হাসান
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

পোল্ট্রি ফার্মিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা
একটি আদর্শ ফার্ম বিশেষ করে মুরগির স্বাস্থ্য ও উৎপাদন অনেকাংশেই নির্ভর করে খামারের পরিবেশের ওপর

বাংলাদেশের পোল্ট্রি শিল্প দেশের প্রাণিজ আমিষ এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান উৎস । মহামারী, খাদ্যের ক্রমবর্ধমান উচ্চ মূল্য, পরিবেশের ব্যপক তারতম্য, শ্রম সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে প্রতিনিয়ত এই শিল্প নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশ্বব্যাপী  এসব সমস্যা সমাধানে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্মার্ট পোল্ট্রি ফার্মিং বা প্রিসিশন পোল্ট্রি ফার্মিং। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই), ইন্টারনেট অব থিংস (আইওটি), কম্পিউটার ভিশন ,সেন্সর, রোবোটিক্স এবং ক্লাউড প্রযুক্তির সমন্বয়ে খামারের প্রতিটি তথ্য উপাথ্য সংগ্রহ করে  রিয়েল-টাইমের মাধ্যমে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। ফলে উৎপাদন বাড়ে, মৃত্যুহার কমে এবং খামার পরিচালনা আরও লাভজনক ও টেকসই হয়।

খামারের পরিবেশ পর্যবেক্ষণ

একটি আদর্শ ফার্ম বিশেষ করে মুরগির স্বাস্থ্য ও উৎপাদন অনেকাংশেই নির্ভর করে খামারের পরিবেশের ওপর। আধুনিক খামারে আইওটি -ভিত্তিক সেন্সরের মাধ্যমে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, অ্যামোনিয়া, কার্বন ডাই-অক্সাইড, বাতাসের গতি এবং আলোর তীব্রতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। এসব তথ্য ইএসপি-৩২, আর্ডুইনো বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার -এর মাধ্যমে ক্লাউডে সংরক্ষিত হয় এবং নির্ধারিত সীমা অতিক্রম করলে মোবাইলে তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠানো হয়। ফলে খামারের পরিবেশ সহজে নিয়ন্ত্রণ করা যায়, হিট স্ট্রেস ও গ্যাসজনিত ঝুঁকি কমে এবং মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা উন্নত হয়।

এ আই-ভিত্তিক রোগ শনাক্তকরণ

কম্পিউটার ভিশন: ক্যামেরা দিয়ে মুরগির চলাফেরা, ডানা ঝুলে যাওয়া, ল্যাংড়া হাঁটা, চোখ-মুখের অস্বাভাবিকতা শনাক্ত করা।

থার্মাল ক্যামেরা: শরীরের তাপমাত্রার পরিবর্তন বিশ্লেষণ করে জ্বর বা সংক্রমণের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা।

শব্দভিত্তিক এআই প্রযুক্তি: কাশি, হাঁচি বা শ্বাসকষ্টের শব্দ বিশ্লেষণ করে শ্বাসতন্ত্রের রোগের সম্ভাবনা নির্ণয় করা।

এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগের লক্ষণ সহজে বুঝা যায় এবং যা খামারীকে ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে পারে।

খাদ্য ও পানি গ্রহণ পর্যবেক্ষণ

খাদ্য খামারের মোট উৎপাদন ব্যয়ের সবচেয়ে বড় অংশ। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে— লোড সেল“ দিয়ে ফিডের পরিমাণ নির্ণয় করা হয়।

স্বয়ংক্রিয় স্মার্ট ফিডার নির্ধারিত সময়ে খাদ্য সরবরাহ করে। ওয়াটার ফ্লো মিটার পানির ব্যবহার রেকর্ড করে। এ আই খাদ্য ও পানির গ্রহণের ধরণ বিশ্লেষণ করে অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করে। এর ফলে খাদ্যের অপচয় কমে, এফ সি আর উন্নত হয় এবং শ্রম ব্যয় হ্রাস পায়।

মুরগির আচরণ পর্যবেক্ষণ

আধুনিক পোল্ট্রি খামারে এআই ও কম্পিউটার ভিশন প্রযুক্তি মুরগির আচরণ পর্যবেক্ষণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। উচ্চ-রেজোলিউশন ক্যামেরা সার্বক্ষণিক মুরগির চলাফেরা, খাদ্য-পানি গ্রহণ, ও ঘনত্ব পর্যবেক্ষণ করে, আর এআই অ্যালগরিদম এসব তথ্য বিশ্লেষণ করে স্বাভাবিক-অস্বাভাবিক আচরণ শনাক্ত করে। এআই প্রযুক্তির মাধ্যমে মুরগির শব্দ বিশ্লেষণ (অ্যাকোস্টিক মনিটরিং) করা যায়। মুরগি যদি ঠান্ডা লাগার কারণে গড়গড় শব্দ করে, তবে এআই অ্যালগরিদম সেই শব্দ শুনেই রোগ বা মানসিক চাপের পূর্বাভাস দিতে পারে। চলাফেরা কমে যাওয়া, একত্রে জড়ো হওয়া বা খাদ্যে অনীহার মতো লক্ষণ দেখা দিলে সিস্টেম তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপককে মোবাইল অ্যাপ বা এসএমএসে সতর্ক করে। এর ফলে রোগ, হিট স্ট্রেস বা ভেন্টিলেশন সমস্যা দ্রুত ধরা পড়ে, সময়মতো ব্যবস্থা নেওয়া যায়, মৃত্যুহার কমে এবং খামার ব্যবস্থাপনা আরও দক্ষ ও বৈজ্ঞানিক হয়।

ওজন, ইউনিফর্মিটি ও বৃদ্ধির হার নির্ণয়

মুরগির ওজন ও বৃদ্ধির হার নির্ণয়ে এখন আর প্রতিটি মুরগিকে হাতে ধরে ওজন করার প্রয়োজন হয় না। আধুনিক খামারে থ্রি ডি ক্যামেরা, স্টেরিও ভিশন ক্যামেরা, কম্পিউটার ভিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) প্রযুক্তি ব্যবহার করে স্পর্শ ছাড়াই গড় ওজন, ইউনিফর্মিটি, বৃদ্ধির হার, সিভি % নির্ণয় করা যায়।

স্মার্ট ভেন্টিলেশন ও ক্লাইমেট কন্ট্রোল ;আধুনিক পোল্ট্রি খামারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এক্সজস্ট ফ্যান, কুলিং প্যাড, হিটার, ফগার, এয়ার ইনলেট, পর্দা/সাইড ওয়াল কার্টেইন পরিচালিত হয়। তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহের পরিবর্তন অনুযায়ী সিস্টেম নিজেই প্রয়োজনীয় সমন্বয় করে খামারের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করে। ফলে হিট স্ট্রেস কমে, মুরগির মৃত্যুহার কমে এবং উৎপাদনশীলতা বাড়ে।

ডিম উৎপাদন পর্যবেক্ষণ ও এআই-ভিত্তিক উৎপাদন বিশ্লেষণ

লেয়ার ও ব্রিডার খামারে এ আই -ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ডিম উৎপাদন, ফাটা ও নোংরা ডিমের সংখ্যা, ডিমের ওজন এবং এগ বেল্ট-এর কার্যক্রম রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। পাশাপাশি এ আই- মৃত্যুহার, খাদ্য ও পানি গ্রহণ,হ্যাচাবিলিটি,ফার্র্টিলিটি, এফ সি আর (ফিড কনভার্সন রেশিও), ও লাইভাবিলিটি (মুরগির বেঁচে থাকার হার) বিশ্লেষণ করে উৎপাদনের প্রবণতা ও সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে সিস্টেম তাৎক্ষণিক সতর্কবার্তা দেয়, ফলে দ্রুত ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়।

বায়োসিকিউরিটি ও নিরাপত্তা ব্যবস্থা

আধুনিক পোল্ট্রি খামারে রোগ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বায়োসিকিউরিটিতে উন্নত প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। আরএফআইডি কার্ড (রেডিও তরঙ্গভিত্তিক পরিচয়পত্র), ফেস রিকগনিশন (মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি), স্মার্ট সিসিটিভি, মোশন সেন্সর (গতিবিধি নির্ণায়ক সেন্সর), ভিজিটর ম্যানেজমেন্ট সিস্টেম (দর্শনার্থী পরিচালনা বা ট্র‍্যাকিং ব্যবস্থা), যানবাহন ট্র‍্যাকিং বা অবস্থান নজরদারি ব্যবস্থা প্রযুক্তির মাধ্যমে খামারে ব্যক্তি ও যানবাহনের প্রবেশ-নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে অননুমোদিত প্রবেশ কমে, রোগজীবাণু বহিরাগত উৎস থেকে খামারে প্রবেশের ঝুঁকি হ্রাস পায় এবং সামগ্রিক বায়োসিকিউরিটি ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী হয়।

স্মার্ট রোবোটিক্স

উন্নত পোল্ট্রি খামারে বর্তমানে ডিম সংগ্রহ, খামার পরিষ্কার, ফিড সরবরাহ, মৃত মুরগি শনাক্তকরণ এবং লিটার পর্যবেক্ষণের মতো কাজে ডিম সংগ্রহকারী রোবট, পরিষ্কার-পরিচ্ছন্নকারী রোবট, ফিড পুশিং রোবট (খাবার ঠেলে দেওয়ার রোবট), মৃত মুরগি শনাক্তকারী রোবট, লিটার মনিটরিং রোবট ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি শ্রমের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি খামার ব্যবস্থাপনাকে আরও দ্রুত, নির্ভুল ও দক্ষ করে তুলছে।

সমন্বিত আইওটি ড্যাশবোর্ড

স্মার্ট পোল্ট্রি খামারের সব সেন্সর ও ডিভাইস একটি সমন্বিত আইওটি ড্যাশবোর্ডের সঙ্গে সংযুক্ত থাকে। এই ড্যাশবোর্ডে তাপমাত্রা, আর্দ্রতা, অ্যামোনিয়া , কার্বন ডাই-অক্সাইড , খাদ্য ও পানি গ্রহণ, দেহের ওজন, ডিম উৎপাদন, মৃত্যুহার, এফ সি আর , টিকাদান সূচি এবং ওষুধ ব্যবহারের তথ্য রিয়েল-টাইমে দেখা যায়। ফলে মোবাইল ফোন বা কম্পিউটার থেকেই খামারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।

স্মার্ট পোল্ট্রি ফার্মিং কেবল একটি ট্রেন্ড বা ফ্যাশন নয়, এটি টেকসই খাদ্য নিরাপত্তার একটি অন্যতম হাতিয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই), আইওটি, কম্পিউটার ভিশন  ও স্মার্ট সেন্সর সমন্বয়ে পোলট্রি শিল্প দ্রুত একটি ডেটা-নির্ভর (তথ্য-ভিত্তিক / উপাত্ত-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ) শিল্পে রূপান্তরিত হচ্ছে।পরিবেশ নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ, খাদ্য ব্যবস্থাপনা, ওজন নির্ণয়, ডিম উৎপাদন পর্যবেক্ষণ এবং উৎপাদন বিশ্লেষণ—সবকিছু এখন আরও নির্ভুল, দ্রুত ও বৈজ্ঞানিকভাবে পরিচালনা করা সম্ভব। বাংলাদেশের পোল্ট্রি শিল্পে এই প্রযুক্তির ধীরে ধীরে বিস্তার উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং টেকসই খামার ব্যবস্থাপনার নতুন যুগের সূচনা করতে পারে। সরকারি অনুদান, সহজ শর্তে ঋণ এবং খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে খুব দ্রুতই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পোল্ট্রি শিল্পে এক অভূতপূর্ব রূপান্তর ঘটবে।

[লেখক: সিনিয়র ম্যানেজার, প্যারাগন গ্রুপ]

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পোল্ট্রি ফার্মিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত