সংবাদ

আইফোন ১৮ প্রো-এর স্ক্রিনে রঙিন লাইন, যা জানা গেল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

আইফোন ১৮ প্রো-এর স্ক্রিনে রঙিন লাইন, যা জানা গেল

নতুন আইফোন হাতে পাওয়ার পর যেখানে থাকার কথা আনন্দ, সেখানে কয়েকজন ব্যবহারকারীর অভিজ্ঞতায় দেখা দিয়েছে অস্বস্তি। আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের ডিসপ্লেতে সবুজ, গোলাপি ও লাল রঙের সরু লম্বা রেখা দেখা যাচ্ছে-এমন অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ব্যবহারকারীদের প্রকাশ করা ছবি ও ভিডিওতে ফোনের স্ক্রিনে অস্বাভাবিক রঙের লাইন দেখা গেছে। নতুন মডেল বাজারে আসার পরপরই এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

কয়েকজন গ্রাহক জানিয়েছেন, অভিযোগ নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগের পর তাদের ফোন পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কতটি ডিভাইসে এমন সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

সমস্যাটি কতটা ব্যাপক?

ভারতসহ বিভিন্ন বাজারের কিছু ব্যবহারকারীর কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়া গেলেও, এর ভিত্তিতে আইফোন ১৮ প্রো সিরিজের ডিসপ্লেতে বড় ধরনের ত্রুটি রয়েছে-এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো যথেষ্ট নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোট বিক্রি হওয়া ফোনের তুলনায় আক্রান্ত ডিভাইসের সংখ্যা কত, সেটি জানা যাচ্ছে না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি অভিযোগকে পুরো সিরিজের সাধারণ সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।

হার্ডওয়্যার নাকি সফটওয়্যার?

ডিসপ্লেতে রঙিন লাইন দেখা দেওয়ার পেছনে ঠিক কী কারণ রয়েছে, সেটিও এখনো স্পষ্ট নয়। নির্দিষ্ট কোনো হার্ডওয়্যার উপাদানের ত্রুটিই এর জন্য দায়ী-এমন নির্ভরযোগ্য প্রমাণও প্রকাশ্যে আসেনি।

তাই সমস্যাটি সফটওয়্যার নাকি হার্ডওয়্যারজনিত, কিংবা নির্দিষ্ট কোনো ব্যাচের ডিভাইসে এর প্রভাব রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর পেতে আরও তথ্যের প্রয়োজন।

নজর এখন অ্যাপলের বক্তব্যে

নতুন আইফোনের মতো ব্যয়বহুল ডিভাইসে ডিসপ্লেতে স্থায়ী বা বারবার দেখা দেওয়া রঙিন লাইন স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের উদ্বিগ্ন করতে পারে। তবে এখন পর্যন্ত অভিযোগের পরিমাণ ও কারণ দুটিই পুরোপুরি পরিষ্কার নয়।

ফলে আপাতত বিষয়টিকে কিছু ব্যবহারকারীর বিচ্ছিন্ন অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। সমস্যার প্রকৃত কারণ ও এর বিস্তার সম্পর্কে অ্যাপলের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-এর স্ক্রিনে রঙিন লাইন, যা জানা গেল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত