সংবাদ

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৮০ বাজারে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৮০ বাজারে
ছবিঃ সংগৃহীত

৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা নিয়ে দেশের বাজারে ভি৮০ মডেলের স্মার্টফোন এনেছে ভিভো বাংলাদেশ। উন্নত পোর্ট্রেট ছবি ও ভিডিও ধারণের সুবিধার পাশাপাশি ফোনটিতে রয়েছে বড় ব্যাটারি, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

ভিভো বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোনটির ক্যামেরায় ৮৫ ও ১০০ মিলিমিটারের পোর্ট্রেট অপশন রয়েছে। এসব সুবিধা ব্যবহার করে ছবির পেছনের অংশ ঝাপসা রেখে মূল ব্যক্তিকে আলাদাভাবে তুলে ধরা যায়। এতে উচ্চ রেজল্যুশনের ভিডিও ধারণের সুবিধাও রয়েছে।

ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা

ভি৮০ মডেলে রয়েছে ৭ হাজার ২০০ এমএএইচের ব্লুভোল্ট ব্যাটারি। ফোনটিতে ৯০ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত চার্জ দেওয়া সম্ভব। এতে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি চার্জ দেওয়ার সময়ও কমানো যাবে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

ফোনটিতে রয়েছে ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের আই প্রটেকশন ডিসপ্লে। শক্তিশালী প্রসেসরের সঙ্গে এতে ৮ গিগাবাইট র‍্যাম দেওয়া হয়েছে। সংস্করণভেদে স্টোরেজ পাওয়া যাবে ১২৮ ও ২৫৬ গিগাবাইট।

ভিভোর তথ্য অনুযায়ী, ফোনটি অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে।

ভিভো ভি৮০-এর দাম ও কেনার সুযোগ

সংস্করণভেদে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে:

·         ১২৮ জিবি সংস্করণ: ৭৯ হাজার ৯৯৯ টাকা

·         ২৫৬ জিবি সংস্করণ: ৮৯ হাজার ৯৯৯ টাকা

দেশের যেকোনো স্থান থেকে ফোনটির আগাম ফরমাশ দেওয়া যাবে। এ ছাড়া অতিরিক্ত খরচ ছাড়াই সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে কেনার সুযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৮০ বাজারে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত