টেলিযোগাযোগ অবকাঠামো পরিচালনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইডটকো বাংলাদেশ। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎভিত্তিক গ্রিড-সংযুক্ত জ্বালানি উৎপাদনব্যবস্থার সম্ভাব্যতা যাচাই করতে ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
ইডটকো বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠান দুটির টেলিকম অবকাঠামোর বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও সরবরাহের সম্ভাবনা যৌথভাবে মূল্যায়ন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে টাওয়ার পরিচালনায় নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর টেলিযোগাযোগ অবকাঠামোয় সরবরাহ করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।
এ ক্ষেত্রে ফ্লোসোলার সলিউশনস লিমিটেড বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের উপযুক্ত স্থান নির্বাচন, গ্রিড সংযোগ এবং প্রকল্প উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে, প্রকল্পের স্থান নির্ধারণ ও বিদ্যুতের চাহিদা মূল্যায়নে সহায়তা দেবে ইডটকো বাংলাদেশ।
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ডিজিটাল অবকাঠামোর বিস্তারের সঙ্গে এসব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বড় পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টাকে এগিয়ে নেবে। একই সঙ্গে টাওয়ার পরিচালনার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বাড়াতেও সহায়ক হবে।
ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ ধাপে ধাপে নেটওয়ার্কের জন্য দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহের কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন