চ্যাটের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার গণ্ডি ছাড়িয়ে কোপাইলটকে আরও পূর্ণাঙ্গ এআই কাজের প্ল্যাটফর্মে রূপ দিচ্ছে মাইক্রোসফট। নতুন সংস্করণে কোড তৈরি, সফটওয়্যার নির্মাণ এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য এআই এজেন্ট ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে।
এর পাশাপাশি কোপাইলটের ভেতর থেকেই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের সুযোগ মিলবে। ফলে আলাদা অ্যাপ খুলতে না গিয়েই নথি তৈরি, স্প্রেডশিটে তথ্য বিশ্লেষণ এবং প্রেজেন্টেশন তৈরির মতো কাজ করা যাবে।
নতুন কোপাইলটে মূলত হোম, কোড ও অটোপাইলট-এই তিন ধরনের সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সাধারণ কাজ থেকে জটিল কাজ, এক জায়গায়
কোপাইলটের হোম অংশে চ্যাট ও ‘কোওয়ার্ক’ সুবিধা রাখা হয়েছে। সাধারণ প্রশ্নের উত্তর, খসড়া তৈরি কিংবা দ্রুত তথ্য খোঁজার কাজ করা যাবে চ্যাটের মাধ্যমে।
আর একাধিক ধাপের কোনো জটিল কাজ হলে কোওয়ার্কের সাহায্যে কোপাইলটকে সেই কাজের দায়িত্ব দেওয়া যাবে। এতে শুধু উত্তর পাওয়ার বদলে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার দিকে এআইকে ব্যবহার করা সম্ভব হবে।
কোড লিখতে না জানলেও সফটওয়্যার তৈরি
নতুন কোড সুবিধার মাধ্যমে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়েই অ্যাপ, ড্যাশবোর্ড বা ছোটখাটো সফটওয়্যার তৈরি করা যাবে। ফলে প্রোগ্রামিংয়ে দক্ষতা না থাকা ব্যবহারকারীরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছু সফটওয়্যার বা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরির সুযোগ পাবেন।
মাইক্রোসফট জানিয়েছে, এ সুবিধার পেছনে গিটহাব কোপাইলটে ব্যবহৃত প্রযুক্তি কাজে লাগানো হয়েছে। ফ্রন্টিয়ার প্রোগ্রামের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহে কোড সুবিধাটি ধীরে ধীরে চালু করা হবে।
ব্যবহারকারী না থাকলেও কাজ করবে অটোপাইলট
কোপাইলটের অটোপাইলট সুবিধাটি এমন একটি এআই এজেন্ট, যা ব্যবহারকারী কম্পিউটারের সামনে না থাকলেও নির্ধারিত কাজ চালিয়ে যেতে পারবে। এটি মাইক্রোসফটের আগে উন্মোচন করা ‘স্কাউট’ এআই এজেন্টের নতুন সংস্করণ।
প্রতিষ্ঠানে অটোপাইলটকে এক ধরনের ডিজিটাল সহকর্মী হিসেবে ব্যবহার করা যাবে। এজেন্টটির জন্য নির্দিষ্ট পরিচয় ও অনুমতি নির্ধারণ করা যাবে এবং কোন কোন কাজ সে করতে পারবে, তা নিয়ন্ত্রণ করবেন ব্যবহারকারীরা।
মাইক্রোসফটের কোপাইলট বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট অ্যানি পার্ল জানিয়েছেন, নিরাপত্তা, আইনগত বিষয় ও ব্যবস্থাপনার উদ্বেগ বিবেচনায় রেখেই অটোপাইলট তৈরি করা হয়েছে।
কোপাইলটেই অফিস অ্যাপ ও খরচের হিসাব
নতুন সংস্করণে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট সরাসরি কোপাইলটের সঙ্গে যুক্ত থাকায় ব্যবহারকারীরা এডিটেবল ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরি এবং পরিবর্তন করতে পারবেন। দলগত কাজের ক্ষেত্রেও এসব ফাইল ব্যবহার করা যাবে।
এ ছাড়া প্রতিষ্ঠানে এআই ব্যবহারের পেছনে কত খরচ হচ্ছে, সেটিও পর্যবেক্ষণের সুবিধা যুক্ত করা হয়েছে। দ্রুত বাড়তে থাকা এআই ব্যবহারের কারণে যাতে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই বিষয়টিও নতুন কোপাইলটে গুরুত্ব পেয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন