হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে হঠাৎ কোনো ছবি, ফাইল বা লিংক এলে অনেকেই কৌতূহল থেকে সেটি খুলে ফেলেন। কখনো পরিচিত ব্যক্তির ছবি বলে দাবি করা হয়, আবার কখনো জরুরি তথ্য বা পুরস্কারের কথা বলে ব্যবহারকারীকে নির্দিষ্ট লিংকে যেতে বলা হয়। এসব কৌশল ব্যবহার করে প্রতারণার চেষ্টা করতে পারে দুর্বৃত্তরা।
তবে অচেনা নম্বর থেকে আসা কোনো ছবি খুললেই ফোনে ম্যালওয়্যার ঢুকে যাবে-এমন সরল ধারণাও ঠিক নয়। ঝুঁকি সাধারণত বাড়ে যখন ব্যবহারকারীকে সন্দেহজনক লিংকে প্রবেশ, ফাইল ডাউনলোড, অ্যাপ ইনস্টল বা ব্যক্তিগত তথ্য দেওয়ার মতো কাজে প্ররোচিত করা হয়।
ঝাপসা ছবির আড়ালেও থাকতে পারে ফাঁদ
‘এই ব্যক্তিকে চেনেন?’ বা ‘ছবিটি দেখুন’-এ ধরনের বার্তার সঙ্গে অপরিচিত নম্বর থেকে ছবি পাঠানো হতে পারে। পরিচিত কারও ছবি মনে করে অনেকেই সেটি খুলতে আগ্রহী হন।
কিন্তু ছবির সঙ্গে যদি কোনো লিংক থাকে কিংবা পরে কোনো অ্যাপ ডাউনলোড বা তথ্য দেওয়ার অনুরোধ করা হয়, তখন সতর্ক হওয়া জরুরি। অচেনা প্রেরকের পাঠানো কোনো লিংকে যাচাই ছাড়া প্রবেশ না করাই নিরাপদ।
অটো-ডাউনলোড বন্ধ রাখুন
অপরিচিত উৎস থেকে আসা ছবি বা ভিডিও যেন নিজে থেকেই ফোনে জমা না হয়, সে জন্য হোয়াটসঅ্যাপের মিডিয়া অটো-ডাউনলোড নিয়ন্ত্রণ করা যায়।
এ জন্য হোয়াটসঅ্যাপের Settings > Storage and Data > Media Auto-Download অংশে গিয়ে ছবি, ভিডিওসহ বিভিন্ন মিডিয়ার স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করা যায়। প্রয়োজন হলে ‘Never’ নির্বাচন করে পরে নিজের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ফাইল ডাউনলোড করা যাবে।
জরুরি বার্তা দেখলেই তাড়াহুড়া নয়
অচেনা নম্বরের মেসেজে যদি বলা হয় অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পুরস্কার জিতেছেন, জরুরি পেমেন্ট করতে হবে বা পরিচয় যাচাই প্রয়োজন-তাহলে তাড়াহুড়া করে কোনো লিংকে প্রবেশ করা উচিত নয়।
ওটিপি, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ডের তথ্য কিংবা অন্য কোনো গোপন তথ্যও অপরিচিত ব্যক্তিকে দেওয়া যাবে না। পরিচিত কারও নাম বা ছবি ব্যবহার করেও প্রতারণার চেষ্টা হতে পারে। প্রয়োজনে অন্য মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা ভালো।
সন্দেহ হলে ব্লক ও রিপোর্ট করুন
অপরিচিত নম্বর থেকে বারবার সন্দেহজনক মেসেজ এলে উত্তর না দিয়ে নম্বরটি ব্লক ও রিপোর্ট করা যেতে পারে। এতে ভবিষ্যতে একই নম্বর থেকে যোগাযোগের ঝুঁকি কমে।
পাশাপাশি হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা অ্যাকাউন্টের নিরাপত্তায় অতিরিক্ত স্তর যোগ করতে পারে। ফোনের অপারেটিং সিস্টেম ও হোয়াটসঅ্যাপও নিয়মিত আপডেট রাখা উচিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অচেনা নম্বর থেকে আসা কোনো ছবি, ফাইল বা লিংক দেখেই কৌতূহলবশত ক্লিক না করা। সামান্য সতর্কতা ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি অনেকটাই কমাতে পারে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন