সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ‘মূল পরিকল্পনাকরীসহ’ গ্রেফতার চার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ‘মূল পরিকল্পনাকরীসহ’ গ্রেফতার চার

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন রবিবার বিকেলে এই আটকের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন: হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। পুলিশ জানিয়েছে, বাকি জড়িতদের গ্রেফতারে জোরদার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্টুডিওটির জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির তার ব্রাউনফিশ স্টুডিও তৈরি করেছিলেন। গত শনিবার দিনগত রাতে দুটি ট্রাকে করে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সেখানে চড়াও হয় এবং স্টুডিওটি পুরোপুরি ভাঙচুর করে তছনছ করে দেয়। মধ্যরাতে ঘটা এই তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার দিন রাত পৌনে দুইটার দিকে ব্রাউনফিশ স্টুডিওর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে আসেন সালমান মুক্তাদির। তিনি জানান, একটু আগে এখানে বর্বরোচিত হামলা হয়েছে এবং তার তিল তিল করে গড়ে তোলা পুরো স্টুডিওটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে সংবাদমাধ্যম ও পুলিশের কাছে দেওয়া বক্তব্যে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিকপক্ষ ছিলেন এবং তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে। চাঁদা না পেয়েই হয়তো তার এই স্টুডিওর ওপর ক্ষোভ ঝাড়া হয়েছে।

অন্যদিকে, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে জানান, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে স্থানীয় অন্যদের যাতায়াত আটকে দিয়েছিল। চলাচলে প্রতিবন্ধকতা তৈরির কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে হানা দেয়। পুলিশ ইতিমধ্যে মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় এনেছে এবং পুরো ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য কারণ খতিয়ে দেখছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ‘মূল পরিকল্পনাকরীসহ’ গ্রেফতার চার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত