সংবাদ

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবির টহল দলের বাধার মুখে পড়ে। পরে ওই ব্যক্তি ভারতে ফিরে যেতে বাধ্য হন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলবেলা মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের ফটক খুলে দিয়ে এক পুরুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপির টহল দলের নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা বাধা দিলে তিনি ভারতে ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি ভারতের সীমানায় কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, বিজিবির সতর্ক তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে বানচাল করা সম্ভব হয়েছে। ঘটনাটি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবির টহল দলের বাধার মুখে পড়ে। পরে ওই ব্যক্তি ভারতে ফিরে যেতে বাধ্য হন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলবেলা মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের ফটক খুলে দিয়ে এক পুরুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপির টহল দলের নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা বাধা দিলে তিনি ভারতে ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি ভারতের সীমানায় কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, বিজিবির সতর্ক তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা কার্যকরভাবে বানচাল করা সম্ভব হয়েছে। ঘটনাটি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত