হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ শুরু হলে চরম আতঙ্কে বাজারের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুটি চালক দলের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। গত তিন-চার দিন ধরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং কয়েক দফা তর্কাতর্কি ও ঝগড়া হয়।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষের শ্রমিকেরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে সরে যান। সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয় অধিবাসীদের যৌথ চেষ্টায় পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাজারের আশপাশে অতিরিক্ত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন