সংবাদ

ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত
ছবি : সংবাদ

ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের নির্দেশে লাল নিশানা টাঙিয়ে ও ঢাকঢোল পিটিয়ে নিলামে কেনা জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় রঘুনন্দপুর মৌজার ৬৯ দশমিক ৫ শতাংশ জমিতে গিয়ে জেলা জজ আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জমিটির দখল হস্তান্তর করেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের প্রিমিয়ার ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় ২০২১ সালে শোভারামপুর এলাকার উক্ত ৬৯ দশমিক ৫ শতাংশ জমি নিলামে ওঠে। পরবর্তীতে ব্যাংক থেকে নিয়মানুযায়ী জমিটি ক্রয় করেন শহরের বাসিন্দা রুবেল হোসেন দুলাল। সে সময় আদালতের মাধ্যমে তাকে জমি বুঝিয়ে দেওয়া হলেও পূর্বের মালিক আবার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন।

দীর্ঘ ১১ মাস আইনি প্রক্রিয়া চলার পর বিজ্ঞ আদালত ক্রেতার পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আদালতের প্রতিনিধি নাজির এ কে এম রফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে চারপাশে লাল নিশানা টাঙিয়ে ও ঢাকঢোল পিটিয়ে জমির দখল নতুন মালিকের কাছে হস্তান্তর করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে জমির চূড়ান্ত দখল পেয়ে উচ্ছ্বসিত জমিক্রেতা ও তার স্বজনেরা এলাকায় মিষ্টি বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের নির্দেশে লাল নিশানা টাঙিয়ে ও ঢাকঢোল পিটিয়ে নিলামে কেনা জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় রঘুনন্দপুর মৌজার ৬৯ দশমিক ৫ শতাংশ জমিতে গিয়ে জেলা জজ আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জমিটির দখল হস্তান্তর করেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের প্রিমিয়ার ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় ২০২১ সালে শোভারামপুর এলাকার উক্ত ৬৯ দশমিক ৫ শতাংশ জমি নিলামে ওঠে। পরবর্তীতে ব্যাংক থেকে নিয়মানুযায়ী জমিটি ক্রয় করেন শহরের বাসিন্দা রুবেল হোসেন দুলাল। সে সময় আদালতের মাধ্যমে তাকে জমি বুঝিয়ে দেওয়া হলেও পূর্বের মালিক আবার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন।

দীর্ঘ ১১ মাস আইনি প্রক্রিয়া চলার পর বিজ্ঞ আদালত ক্রেতার পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আদালতের প্রতিনিধি নাজির এ কে এম রফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে চারপাশে লাল নিশানা টাঙিয়ে ও ঢাকঢোল পিটিয়ে জমির দখল নতুন মালিকের কাছে হস্তান্তর করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে জমির চূড়ান্ত দখল পেয়ে উচ্ছ্বসিত জমিক্রেতা ও তার স্বজনেরা এলাকায় মিষ্টি বিতরণ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত