সংবাদ

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

কুড়িগ্রাম শহরের জজ কোর্ট মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। তিনি কুড়িগ্রাম জজ কোর্টে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন।

বুধবার সকালে প্রতিদিনের ন্যায় কর্মস্থলে আসার সময় জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

কুড়িগ্রাম শহরের জজ কোর্ট মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। তিনি কুড়িগ্রাম জজ কোর্টে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন।

বুধবার সকালে প্রতিদিনের ন্যায় কর্মস্থলে আসার সময় জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত