সংবাদ

জানুয়ারির প্রথম অধিবেশনে আসছে সংবিধান সংশোধন বিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

জানুয়ারির প্রথম অধিবেশনে আসছে সংবিধান সংশোধন বিল

  • জুলাই জাতীয় সনদই প্রধান অগ্রাধিকার
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’
  • পাস হওয়ার পর হবে গণভোট

আমাদের মূল অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও আমরা ধারণ করবো। সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ আমরা ফিরিয়ে আনবো। যা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮ এ যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি আমাদের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি।

রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক জানান, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জোর প্রচেষ্টা চলছে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে আইন মন্ত্রণালয় থেকে একটি বিল তৈরি করে পাঠাবে।

আশা করা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনেই এই বিলটি সংসদে উত্থাপন করা হবে। এরপর বিলের ওপর দীর্ঘ আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী শেষে তা পাস হলে গণভোটের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করবে।

গণভোট প্রসঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ আরও বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের ১৫তম সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হয়েছে। সংবিধানে প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২ এর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরিবর্তন আসতে পারে। এসব ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হলে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরের সুনির্দিষ্ট আগেই দেশের জনগণকে অবশ্যই গণভোটের মাধ্যমে তাদের মতামত জানাতে হবে। মূলত সংসদ বিল পাসের পরই এই সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় গণভোটের প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য দলটি দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে আপসহীন সংগ্রাম চালিয়েছে, ভবিষ্যতের কোনো সংসদ যেন দলীয় স্বার্থে তা সহজে বাতিল বা পরিবর্তন করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে সংশোধনী আনতেও যেন আবশ্যিকভাবে গণভোটের প্রয়োজন হয়, সেই আইনি বিধান যুক্ত করার জোরালো প্রস্তাব করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারির প্রথম অধিবেশনে আসছে সংবিধান সংশোধন বিল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত