সংবাদ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও
ছবি : সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইজারাদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকেরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

‘জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড’ ও সাধারণ শ্রমিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিল শেষে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলী স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আঁতাত করে নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ অতিরিক্ত টোল আদায় করছেন। এতে সাধারণ নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইজারাদারদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভ মিছিলে শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে অতিরিক্ত টোল আদায় বন্ধ করে সরকারি নির্ধারিত হারে টোল নিতে হবে। একই সঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্প রানী মোদক জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় উপস্থিত ছিলেন। শ্রমিকদের স্মারকলিপি বা দাবির বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের জামালগঞ্জে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইজারাদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকেরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

‘জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড’ ও সাধারণ শ্রমিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিল শেষে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলী স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আঁতাত করে নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ অতিরিক্ত টোল আদায় করছেন। এতে সাধারণ নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইজারাদারদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভ মিছিলে শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে অতিরিক্ত টোল আদায় বন্ধ করে সরকারি নির্ধারিত হারে টোল নিতে হবে। একই সঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্প রানী মোদক জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় উপস্থিত ছিলেন। শ্রমিকদের স্মারকলিপি বা দাবির বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত