সংবাদ

নিউগিনি হামলায় ৫০ রাউন্ড গুলি, সাবেক মেজর জেনারেলসহ আসামি ১৫০-২০০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

নিউগিনি হামলায় ৫০ রাউন্ড গুলি, সাবেক মেজর জেনারেলসহ আসামি ১৫০-২০০
ছবি : সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে গভীর রাতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতা ও জমির দখল নিয়ে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী তাণ্ডব চালানো হয়।

গত শনিবার রাতে দুটি ট্রাকে করে অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক হামলাকারী অতর্কিতভাবে এই আবাসন প্রকল্পে প্রবেশ করে। এ সময় অন্তত ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা প্রকল্পের বিভিন্ন ভবনে তাণ্ডব চালানোর পাশাপাশি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কাটছে না।

ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে প্রজেক্টের ম্যানেজার জামাল উদ্দিন জানান, এশার নামাজের জামাত শেষ করে সবেমাত্র গিয়ে শুয়েছিলাম। তখন যদি অফিসে থাকতাম, তবে হামলাকারীরা আমাকে মেরে ফেলতো। এতক্ষণে আমি লাশ হয়ে যেতাম।

তিনি আরও বলেন, ৪০ বছরে তিল তিল করে যা জমিয়েছি, সব শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। সামনের মাসে নতুন বাসায় উঠবো বলে সমস্ত মালপত্র এখানেই রেখেছিলাম, কিন্তু কিচ্ছু আর বাকি রইল না। প্রকল্পের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের ওপরও হামলা চালিয়ে তাদের জমানো টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী ও শাহরিয়ার মাহমুদসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার মাহমুদও রয়েছেন। আসামিরা প্রকল্পে প্রবেশ করে সাইট ইঞ্জিনিয়ার পারভেজকে নির্মমভাবে মারধর করে এবং লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার ক্ষতি এবং দেড় কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।

জমির মালিকানা এবং ডেভেলপার ব্যবসার বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রপার্টিজের মালিক মো. নাজিম উদ্দিন ভূইয়া দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে এবং জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার শিকার হয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তার ফেসবুক লাইভে জানান, তার তিলে তিলে গড়া স্টুডিওটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। স্টুডিওর বহু মূল্যবান ক্যামেরা, লেন্স, লাইটিং সরঞ্জাম ও ক্লায়েন্টদের শুটিংয়ের ফুটেজ হারিয়ে বড় ধরনের আর্থিক ও সৃজনশীল ক্ষতি হয়েছে।

এদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে ঢালাও মন্তব্য বলে অভিহিত করেছেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, সালমান মুক্তাদির এ ঘটনায় ভিকটিম হয়েছেন এবং সুনির্দিষ্ট মামলা দায়ের করলে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার নেপথ্য আসল কারণ উদঘাটন এবং বাকি অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি হামলায় ৫০ রাউন্ড গুলি, সাবেক মেজর জেনারেলসহ আসামি ১৫০-২০০

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত