সংবাদ

১০০ কোটি ডলার বিনিয়োগে ভিওন-বাংলালিংকের সম্মেলন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

১০০ কোটি ডলার বিনিয়োগে ভিওন-বাংলালিংকের সম্মেলন
বাংলাদেশে ১০০ কোটি ডলারের এফডিআই আনতে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার উদ্যোগের অংশ হিসেবে নিউইয়র্কে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও এর বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক।

গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ উদ্যোগের আওতায় এটি প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।

সম্মেলনে বৈশ্বিক বিনিয়োগকারী, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা অংশ নেন। এতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ভিওন জানিয়েছে, চলতি বছরের শুরুতে চালু হওয়া ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ উদ্যোগের আওতায় বাংলাদেশে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের যুক্ত করে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে মোট ১০০ কোটি ডলারের এফডিআই আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। সংযুক্ত আরব আমিরাত সরকার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ব্ল্যাকরক, রথসচাইল্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে। এ সুযোগ কাজে লাগাতে ভিওন ২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও বিনিয়োগকারীকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনে বাংলালিংকের ডিজিটাল সেবা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল বা স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর অনুমোদন পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকায় উপযুক্ত মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া ভিওন ও স্কয়ার গ্রুপের অংশীদারত্বে ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদনের বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হয়। একই সপ্তাহে বাংলালিংক ‘মুক্ত পে’ নামে একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তর, মার্চেন্ট ও বিল পেমেন্ট এবং অর্থ বিতরণের সুবিধা রয়েছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের ডিজিটাল খাতের সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরির পথ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১০০ কোটি ডলার বিনিয়োগে ভিওন-বাংলালিংকের সম্মেলন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত