সংবাদ

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় সপ্তম ঢাকা, শীর্ষে কলকাতা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ এএম

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় সপ্তম ঢাকা, শীর্ষে কলকাতা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বায়ুর মান আবারও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে গেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা সপ্তম স্থানে রয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ১৫৯।

আইকিউএয়ারের বৈশ্বিক বায়ুমান সূচকে আজ ১৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। তালিকার দ্বিতীয় স্থানে ১৭৫ স্কোর নিয়ে সিঙ্গাপুর, ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর এবং ১৬০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাতারের দোহা।

আবহাওয়া ও বায়ুমান বিশেষজ্ঞদের মতে, শহরের চারপাশের নির্মাণকাজ, পুরোনো যানবাহনের ধোঁয়া ও অনিয়ন্ত্রিত ধূলিকণার কারণেই মূলত ঢাকার বাতাসের এই অবনতি। বাংলাদেশে বাতাসের মান মূলত বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোনের (O₃) ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ থাকলে মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। দূষিত বাতাসের সংস্পর্শে থাকার ফলে ফুসফুসের ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক ও তীব্র শ্বাসকষ্টের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের দূষিত বাতাসের তালিকায় সপ্তম ঢাকা, শীর্ষে কলকাতা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার বায়ুর মান আবারও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে গেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা সপ্তম স্থানে রয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ১৫৯।

আইকিউএয়ারের বৈশ্বিক বায়ুমান সূচকে আজ ১৯৬ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। তালিকার দ্বিতীয় স্থানে ১৭৫ স্কোর নিয়ে সিঙ্গাপুর, ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর এবং ১৬০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাতারের দোহা।

আবহাওয়া ও বায়ুমান বিশেষজ্ঞদের মতে, শহরের চারপাশের নির্মাণকাজ, পুরোনো যানবাহনের ধোঁয়া ও অনিয়ন্ত্রিত ধূলিকণার কারণেই মূলত ঢাকার বাতাসের এই অবনতি। বাংলাদেশে বাতাসের মান মূলত বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোনের (O₃) ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ থাকলে মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। দূষিত বাতাসের সংস্পর্শে থাকার ফলে ফুসফুসের ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক ও তীব্র শ্বাসকষ্টের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত