সংবাদ

পাঠ্যবইয়ের মান দেখতে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী মিলন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

পাঠ্যবইয়ের মান দেখতে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী মিলন
মধ্যরাতে রাজধানীর একটি প্রেসে শিক্ষামন্ত্রী সরেজমিনে পাঠ্যবইয়ের মান যাচাই করছেন। ছবি : সংগৃহীত

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই মধ্যরাতে ছাপাখানায় (প্রেস) হাজির হলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি প্রেস আকস্মিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শিত প্রেসগুলো হলো–মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানার বাস্তব পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিভিন্ন বইয়ের স্তূপ থেকে নমুনা বই তুলে নিয়ে কাগজের মান, ছাপার স্পষ্টতা ও বাঁধাইয়ের গুণগত অগ্রগতি যাচাই করেন। শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রাখার ওপর জোর দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ এখন পুরোদমে চলছে। এই বিশাল কর্মযজ্ঞে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৯০ কোটি টাকা।

নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ নামে কিছু নতুন বিষয় যুক্ত হচ্ছে। নতুন ও পরিমার্জিত সব পাঠ্যবই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এনসিটিবি কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পাঠ্যবইয়ের মান দেখতে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী মিলন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই মধ্যরাতে ছাপাখানায় (প্রেস) হাজির হলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি প্রেস আকস্মিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শিত প্রেসগুলো হলো–মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানার বাস্তব পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিভিন্ন বইয়ের স্তূপ থেকে নমুনা বই তুলে নিয়ে কাগজের মান, ছাপার স্পষ্টতা ও বাঁধাইয়ের গুণগত অগ্রগতি যাচাই করেন। শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রাখার ওপর জোর দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার কাজ এখন পুরোদমে চলছে। এই বিশাল কর্মযজ্ঞে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৯০ কোটি টাকা।

নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ নামে কিছু নতুন বিষয় যুক্ত হচ্ছে। নতুন ও পরিমার্জিত সব পাঠ্যবই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এনসিটিবি কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত