মঙ্গলে পাথরের নমুনা সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ে নাসার কিউরিওসিটি রোভার। নমুনা সংগ্রহের পর মাটি থেকে উঠে আসা একটি পুরো পাথর রোভারের ড্রিলের সঙ্গে আটকে যায়। কয়েক দফা চেষ্টা চালানোর পর শেষ পর্যন্ত পাথরটি সরাতে সক্ষম হন প্রকৌশলীরা।
ঘটনাটির বিস্তারিত জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির প্রকাশিত ছবিতে পাথরটি সরানোর পুরো প্রক্রিয়াও দেখা গেছে।
ড্রিলের সঙ্গে কীভাবে আটকাল পাথর
গত ২৫ এপ্রিল ‘আটাকামা’ নামের একটি পাথর থেকে নমুনা সংগ্রহ করে কিউরিওসিটি। পাথরটির ভিত্তির ব্যাস প্রায় দেড় ফুট, পুরুত্ব প্রায় ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩ কেজি।
ড্রিলিং শেষ হওয়ার পর রোভারটি তার বাহু সরিয়ে নেওয়ার সময় পাথরটি মাটি থেকে উঠে আসে। পরে সেটি ড্রিল বিটকে ঘিরে থাকা স্লিভের সঙ্গে আটকে যায়।
নাসা জানিয়েছে, এর আগে ড্রিলিংয়ের সময় পাথর ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুরো একটি পাথর এভাবে ড্রিলের সঙ্গে আটকে যাওয়ার ঘটনা এবারই প্রথম।
ছবি থেকে দেখা গেল উদ্ধারপ্রক্রিয়া
নাসার প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, পাথরটি সরানোর জন্য কিউরিওসিটি তার রোবোটিক বাহু নড়াচড়া করছে এবং কয়েক দফায় ড্রিল চালাচ্ছে।
ছবিগুলো ধারণ করা হয়েছে রোভারের সামনের অংশে থাকা সাদা-কালো ‘হ্যাজার্ড ক্যামেরা’ এবং মাথাসদৃশ অংশে থাকা নেভিগেশন ক্যামেরার মাধ্যমে।
কয়েক ধাপে চেষ্টা
পাথরটি সরাতে প্রথমে ড্রিল কম্পিত করে সেটিকে ঝরিয়ে ফেলার চেষ্টা করেন প্রকৌশলীরা। তবে এতে পাথরটি সরেনি।
এরপর ২৯ এপ্রিল রোবোটিক বাহুর অবস্থান পরিবর্তন করে আবার ড্রিলে কম্পন সৃষ্টি করা হয়। এতেও সমস্যার সমাধান হয়নি।
শেষ পর্যন্ত ১ মে ড্রিল আরও কাত করে ঘোরানো, কম্পন সৃষ্টি এবং ড্রিল বিট ঘোরানোর মাধ্যমে নতুন করে চেষ্টা চালানো হয়। এই প্রক্রিয়া একাধিকবার করার পরিকল্পনা ছিল। তবে প্রথম চেষ্টাতেই পাথরটি ড্রিল থেকে খুলে মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায়।
জেপিএলের তত্ত্বাবধানে কিউরিওসিটি
কিউরিওসিটি রোভারটি তৈরি করেছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল)। ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় অবস্থিত প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির তত্ত্বাবধানে পরিচালিত হয়।
নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের পক্ষে জেপিএল মঙ্গল অনুসন্ধান কর্মসূচি পরিচালনা করছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন