ভিশন প্রো
বাজারে আসার
পর মিশ্র
প্রতিক্রিয়ার পাশাপাশি
ডিভাইসটির ওজন
ও দাম
নিয়ে আলোচনা
হয়েছিল প্রযুক্তি
অঙ্গনে। এবার
সেই অভিজ্ঞতাকে
সামনে রেখে
আরও নতুন
ধরনের হেডসেট
তৈরির উদ্যোগ
নিয়েছে অ্যাপল।
তবে প্রকল্পটি
এখনো একেবারে
শুরুর দিকে
থাকায় নতুন
ডিভাইসটি আদৌ
বাজারে আসবে
কি না,
তা নিশ্চিত
নয়।
ব্লুমবার্গের সাংবাদিক
মার্ক গুরম্যানের
‘পাওয়ার অন’
নিউজলেটারের সাম্প্রতিক
প্রতিবেদনের বরাত
দিয়ে এ
তথ্য জানা
গেছে। প্রতিবেদনে
বলা হয়েছে,
অ্যাপলের ভিশন
টিম ‘N224’ কোডনেমে নতুন
হেডসেট তৈরির
কাজ করছে।
N224 প্রকল্পের জন্য
একাধিক নকশা
নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে
অ্যাপল। অন্তত
চার ধরনের
ধারণা বিবেচনায়
রয়েছে বলে
প্রতিবেদনে উল্লেখ
করা হয়েছে।
এর একটি
ধারণায় হেডসেটের
কিছু অভ্যন্তরীণ
কম্পোনেন্ট আলাদা
অংশে রাখার
পরিকল্পনা রয়েছে।
মেটার সাম্প্রতিক
ভিআর গ্লাসেসে
এমন ধারণা
দেখা গেলেও
অ্যাপলের কয়েকজন
শীর্ষ কর্মকর্তা
এতে আপত্তি
জানিয়েছেন বলে
প্রতিবেদনে দাবি
করা হয়েছে।
তাদের মতে,
কম্পিউটিং অংশ
আলাদা হলে
হেডসেট ব্যবহারে
বাড়তি ঝামেলা
তৈরি হতে
পারে।
ভিশন প্রো-এর ওজন নিয়ে
ব্যবহারকারীদের আলোচনার
বিষয়টি মাথায়
রেখে নতুন
মডেলে এ
দিকটিতে গুরুত্ব
দিচ্ছে অ্যাপল।
হেডসেটের ওজন
কমাতে প্লাস্টিক,
টাইটানিয়ামসহ বিভিন্ন
ধাতু ও
অন্যান্য উপকরণ
নিয়ে পরীক্ষা
চলছে।
এ ছাড়া
কম্পিউটিং উপাদান
ও ব্যাটারি
আলাদা ‘পাক’
আকৃতির ইউনিটে
রাখার ধারণাও
পরীক্ষা করা
হচ্ছে। তবে
এসব ধারণার
মধ্যে শেষ
পর্যন্ত কোন
নকশাটি চূড়ান্ত
করা হবে,
তা এখনো
জানা যায়নি।
N224 এখনো পরীক্ষামূলক
পর্যায়ে রয়েছে।
মার্ক গুরম্যানের
তথ্য অনুযায়ী,
প্রকল্পটি বাস্তব
পণ্যে রূপ
নিলে ২০২৮
সালের শেষ
ভাগ বা
২০২৯ সালের
শুরুর আগে
বাজারে আসার
সম্ভাবনা নেই।
ফলে নতুন
হেডসেটের জন্য
ব্যবহারকারীদের আরও
কয়েক বছর
অপেক্ষা করতে
হতে পারে।
এদিকে অ্যাপলের
পরিধানযোগ্য প্রযুক্তির
পরিকল্পনায় স্মার্ট
গ্লাসকে বেশি
গুরুত্ব দেওয়া
হচ্ছে বলে
প্রতিবেদনে দাবি
করা হয়েছে।
২০২৭ সালের
শেষ নাগাদ
স্মার্ট গ্লাস
বাজারে আনার
লক্ষ্য নিয়ে
প্রতিষ্ঠানটি কাজ
করছে বলেও
জানা গেছে।
এর পাশাপাশি
ক্যামেরাযুক্ত এয়ারপডস
এবং স্ক্রিনবিহীন
একটি ওয়্যারেবল
ব্যান্ড নিয়েও
অ্যাপলের কাজ
করার তথ্য
প্রতিবেদনে উঠে
এসেছে।
অ্যাপলের প্রথম
মিক্সড-রিয়েলিটি
হেডসেট ভিশন
প্রো বিক্রি
শুরু হয়
২০২৪ সালের
ফেব্রুয়ারিতে। এরপর
প্রতিষ্ঠানটি N107, N100 ও N109 কোডনেমে আরও
কয়েকটি হেডসেট
প্রকল্প নিয়ে
কাজ করেছিল।
তবে প্রতিবেদনের
দাবি, এসব
প্রকল্পের কিছু
পরে বন্ধ
বা স্থগিত
করা হয়েছে।
এখন নজর N224 প্রকল্পের দিকে। প্রাথমিক পর্যায়ের এই প্রকল্প শেষ পর্যন্ত বাজারের পণ্য হিসেবে আত্মপ্রকাশ করে কি না, সেটিই দেখার বিষয়।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ভিশন প্রো
বাজারে আসার
পর মিশ্র
প্রতিক্রিয়ার পাশাপাশি
ডিভাইসটির ওজন
ও দাম
নিয়ে আলোচনা
হয়েছিল প্রযুক্তি
অঙ্গনে। এবার
সেই অভিজ্ঞতাকে
সামনে রেখে
আরও নতুন
ধরনের হেডসেট
তৈরির উদ্যোগ
নিয়েছে অ্যাপল।
তবে প্রকল্পটি
এখনো একেবারে
শুরুর দিকে
থাকায় নতুন
ডিভাইসটি আদৌ
বাজারে আসবে
কি না,
তা নিশ্চিত
নয়।
ব্লুমবার্গের সাংবাদিক
মার্ক গুরম্যানের
‘পাওয়ার অন’
নিউজলেটারের সাম্প্রতিক
প্রতিবেদনের বরাত
দিয়ে এ
তথ্য জানা
গেছে। প্রতিবেদনে
বলা হয়েছে,
অ্যাপলের ভিশন
টিম ‘N224’ কোডনেমে নতুন
হেডসেট তৈরির
কাজ করছে।
N224 প্রকল্পের জন্য
একাধিক নকশা
নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে
অ্যাপল। অন্তত
চার ধরনের
ধারণা বিবেচনায়
রয়েছে বলে
প্রতিবেদনে উল্লেখ
করা হয়েছে।
এর একটি
ধারণায় হেডসেটের
কিছু অভ্যন্তরীণ
কম্পোনেন্ট আলাদা
অংশে রাখার
পরিকল্পনা রয়েছে।
মেটার সাম্প্রতিক
ভিআর গ্লাসেসে
এমন ধারণা
দেখা গেলেও
অ্যাপলের কয়েকজন
শীর্ষ কর্মকর্তা
এতে আপত্তি
জানিয়েছেন বলে
প্রতিবেদনে দাবি
করা হয়েছে।
তাদের মতে,
কম্পিউটিং অংশ
আলাদা হলে
হেডসেট ব্যবহারে
বাড়তি ঝামেলা
তৈরি হতে
পারে।
ভিশন প্রো-এর ওজন নিয়ে
ব্যবহারকারীদের আলোচনার
বিষয়টি মাথায়
রেখে নতুন
মডেলে এ
দিকটিতে গুরুত্ব
দিচ্ছে অ্যাপল।
হেডসেটের ওজন
কমাতে প্লাস্টিক,
টাইটানিয়ামসহ বিভিন্ন
ধাতু ও
অন্যান্য উপকরণ
নিয়ে পরীক্ষা
চলছে।
এ ছাড়া
কম্পিউটিং উপাদান
ও ব্যাটারি
আলাদা ‘পাক’
আকৃতির ইউনিটে
রাখার ধারণাও
পরীক্ষা করা
হচ্ছে। তবে
এসব ধারণার
মধ্যে শেষ
পর্যন্ত কোন
নকশাটি চূড়ান্ত
করা হবে,
তা এখনো
জানা যায়নি।
N224 এখনো পরীক্ষামূলক
পর্যায়ে রয়েছে।
মার্ক গুরম্যানের
তথ্য অনুযায়ী,
প্রকল্পটি বাস্তব
পণ্যে রূপ
নিলে ২০২৮
সালের শেষ
ভাগ বা
২০২৯ সালের
শুরুর আগে
বাজারে আসার
সম্ভাবনা নেই।
ফলে নতুন
হেডসেটের জন্য
ব্যবহারকারীদের আরও
কয়েক বছর
অপেক্ষা করতে
হতে পারে।
এদিকে অ্যাপলের
পরিধানযোগ্য প্রযুক্তির
পরিকল্পনায় স্মার্ট
গ্লাসকে বেশি
গুরুত্ব দেওয়া
হচ্ছে বলে
প্রতিবেদনে দাবি
করা হয়েছে।
২০২৭ সালের
শেষ নাগাদ
স্মার্ট গ্লাস
বাজারে আনার
লক্ষ্য নিয়ে
প্রতিষ্ঠানটি কাজ
করছে বলেও
জানা গেছে।
এর পাশাপাশি
ক্যামেরাযুক্ত এয়ারপডস
এবং স্ক্রিনবিহীন
একটি ওয়্যারেবল
ব্যান্ড নিয়েও
অ্যাপলের কাজ
করার তথ্য
প্রতিবেদনে উঠে
এসেছে।
অ্যাপলের প্রথম
মিক্সড-রিয়েলিটি
হেডসেট ভিশন
প্রো বিক্রি
শুরু হয়
২০২৪ সালের
ফেব্রুয়ারিতে। এরপর
প্রতিষ্ঠানটি N107, N100 ও N109 কোডনেমে আরও
কয়েকটি হেডসেট
প্রকল্প নিয়ে
কাজ করেছিল।
তবে প্রতিবেদনের
দাবি, এসব
প্রকল্পের কিছু
পরে বন্ধ
বা স্থগিত
করা হয়েছে।
এখন নজর N224 প্রকল্পের দিকে। প্রাথমিক পর্যায়ের এই প্রকল্প শেষ পর্যন্ত বাজারের পণ্য হিসেবে আত্মপ্রকাশ করে কি না, সেটিই দেখার বিষয়।

আপনার মতামত লিখুন