সংবাদ

অ্যাপল ওয়াচের নতুন অডিও সুবিধা যেভাবে কাজ করবে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

অ্যাপল ওয়াচের নতুন অডিও সুবিধা যেভাবে কাজ করবে

স্মার্টওয়াচের ব্যবহার এখন সময় দেখার গণ্ডি পেরিয়ে স্বাস্থ্য, ফিটনেস ও নানা বুদ্ধিমান সুবিধায় বিস্তৃত হয়েছে। অ্যাপলের নতুন ওয়াচ সিরিজ ১২ ও ওয়াচ আল্ট্রা ৪-এও যুক্ত হয়েছে এমনই একটি প্রযুক্তি—‘অডিও ইন্টেলিজেন্স’। এর মধ্যে থাকা ‘সিরি রিক্যাপস’ কথোপকথন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সারাংশ তৈরি করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই সুবিধার জন্য কি ঘড়িটি সব সময় ব্যবহারকারীর কথা শুনবে?

অ্যাপলের তথ্য বলছে, বিষয়টি এমন নয়। সিরি রিক্যাপস স্বয়ংক্রিয়ভাবে সব সময় চালু থাকে না। ব্যবহারকারী নিজে এটি সক্রিয় করলেই সুবিধাটি কাজ শুরু করে। প্রয়োজন শেষ হলে আবার বন্ধও করা যায়।

কথোপকথনের রেকর্ড কি থেকে যায়?

অডিও ইন্টেলিজেন্স তৈরির ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, কথোপকথনের অডিও স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় না।

অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর এস১১ চিপে থাকা ‘সিকিউর এনক্লাভ’ নামের পৃথক হার্ডওয়্যার অংশে অডিও প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াটি শেষ হওয়ার পর ধারণ করা অডিও মুছে ফেলা হয়।

অ্যাপলের দাবি, ফলে ওই অডিও পরবর্তী সময়ে অ্যাপল, অপারেটিং সিস্টেম, অন্য কোনো অ্যাপ কিংবা ব্যবহারকারী—কেউই শুনতে পারবেন না। অর্থাৎ, পুরো কথোপকথনের রেকর্ড রেখে দেওয়া এই সুবিধার উদ্দেশ্য নয়; বরং প্রয়োজনীয় বিষয়গুলো থেকে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করাই এর কাজ।

যেভাবে কাজ করবে সিরি রিক্যাপস

সিরি রিক্যাপস সক্রিয় করলে ঘড়ির মাইক্রোফোন কথোপকথনের অডিও গ্রহণ করবে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপ করা হবে।

কথোপকথন শেষ হওয়ার পর সিরি অ্যাপে আলোচনার একটি শিরোনাম ও মূল বিষয়গুলো দেখা যাবে। ফলে বৈঠক বা আলোচনার সব তথ্য আলাদাভাবে লিখে না রেখেও পরে সারাংশ দেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করা সম্ভব হবে।

সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে কী হবে

অ্যাপলের দাবি, সিরি রিক্যাপসের নকশা এমনভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট কিছু সংবেদনশীল তথ্য সারাংশে অন্তর্ভুক্ত না হয়।

এর মধ্যে রয়েছে আর্থিক তথ্য, সরকারি পরিচয়পত্রের তথ্য এবং ভেরিফিকেশন-সংক্রান্ত তথ্য। এ ছাড়া কথোপকথনে কে কোন কথা বলেছেন, সেটিও আলাদাভাবে শনাক্ত বা উল্লেখ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগের ১৫ সেকেন্ডের কথাও দেখা যাবে

অডিও ইন্টেলিজেন্সের সঙ্গে ‘লাইভ রিউইন্ড’ নামের আরেকটি সুবিধাও রয়েছে। অ্যাপল ওয়াচের ডিজিটাল ক্রাউনে দুবার চাপ দিলে আগের ১৫ সেকেন্ডের কথোপকথনের একটি সংক্ষিপ্ত লিখিত অংশ দেখা যাবে।

কোনো কথা ঠিকমতো শুনতে না পেলে সেটি আবার বুঝে নেওয়ার ক্ষেত্রে এই সুবিধা ব্যবহার করা যাবে।

তবে লাইভ রিউইন্ড চালু করলে আশপাশের মানুষকে শব্দের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে ঘড়ির পর্দায় অ্যানিমেশন ও মাইক্রোফোনের নির্দেশকও দেখা যাবে।

অর্থাৎ, অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অডিওভিত্তিক সুবিধা ব্যবহারকারীর অজান্তে সারাক্ষণ কথোপকথন রেকর্ড করার জন্য তৈরি নয়। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী সক্রিয় করলেই এগুলো কাজ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অ্যাপল ওয়াচের নতুন অডিও সুবিধা যেভাবে কাজ করবে

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত