সংবাদ

কমবে ইন্টারনেটের দাম, সচল হচ্ছে বিটিসিএলের পড়ে থাকা হাজার কোটি টাকার সম্পদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

কমবে ইন্টারনেটের দাম, সচল হচ্ছে বিটিসিএলের পড়ে থাকা হাজার কোটি টাকার সম্পদ

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অব্যবহৃত বিটিসিএল সম্পদ কাজে লাগানো এবং ডাক বিভাগের পার্সেল সেবা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ।

বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পেল

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তরঙ্গ ব্যবস্থাপনা, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সেবা এবং ওয়াই-ফাই কার্যক্রমের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।

ব্রডব্যান্ড ও নাগরিক সেবায় জোর

বৈঠকে ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ডিজিটাল সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডাক বিভাগের ডেটাবেইজে দেশের নাগরিকদের সঠিক ঠিকানা সংরক্ষণের উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া ভূমি সেবার মান উন্নয়ন, ডিজিটাল পেমেন্টের প্রসার এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কলসেন্টার ব্যবস্থাকে কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এআই ও সাইবার নিরাপত্তায় গুরুত্ব

তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এআই-সক্ষম বাংলাদেশ গঠন, সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

বিশেষ করে শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

টেলিটকের সেবা মান উন্নয়নের সুপারিশ

তরুণদের জন্য তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আইসিটির বহুমুখী ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কমবে ইন্টারনেটের দাম, সচল হচ্ছে বিটিসিএলের পড়ে থাকা হাজার কোটি টাকার সম্পদ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত