সংবাদ

শিশুদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বড় হতে দিন : মিন্টু

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

শিশুদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বড় হতে দিন : মিন্টু
ছবি : সংবাদ

সন্তানদের শুধু পুরোনো ধ্যানধারণায় বড় করলে চলবে না, বরং সমাজের পরিবর্তনের সঙ্গে মিল রেখে শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ‘আলোকিত ফেনী বৃত্তি’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

দৈনিক ফেনীর সময় ও আলোকিত ফেনী ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও গাছের চারা তুলে দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি শিশুর নিজস্ব কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। তাদের সেই বৈশিষ্ট্য অনুযায়ী বড় হতে দিতে হবে, কোনো বাধা সৃষ্টি করা যাবে না। একই সঙ্গে আমাদের সন্তানরা যেন কিশোর গ্যাং বা মাদকের মতো মরণব্যাধিতে জড়িয়ে না পড়ে, সেদিকেও কঠোর নজর রাখতে হবে।’

দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘কেবল পাঠ্যবইয়ের পড়াশোনা করলেই হবে না। এর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, কারণ যারা স্বপ্ন দেখে তারাই সহজে সফল হয়।’

আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী বড় হতে দিন : মিন্টু

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত