সংবাদ

শ্রীমঙ্গলে অবৈধ জালের বাঁধ উচ্ছেদ, পুড়ল সাড়ে ৫ লাখ টাকার জাল

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

শ্রীমঙ্গলে অবৈধ জালের বাঁধ উচ্ছেদ, পুড়ল সাড়ে ৫ লাখ টাকার জাল
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও জালের বাঁধ দেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাওরের বিভিন্ন জলমহালে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান চলে। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্যের ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। এ ছাড়া আড়াই লাখ টাকা মূল্যের চার হাজার মিটার দীর্ঘ আরও ২০টি মশারি জাল জব্দ করা হয়। অভিযানে জব্দ করা এসব জালের মোট মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

অভিযানকালে জলমহালগুলোতে অবৈধভাবে স্থাপন করা জালের বাঁধগুলো উচ্ছেদ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে হাইল হাওরসহ বিভিন্ন জলমহালে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ জালের বাঁধ উচ্ছেদ, পুড়ল সাড়ে ৫ লাখ টাকার জাল

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও জালের বাঁধ দেওয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাওরের বিভিন্ন জলমহালে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান চলে। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় এক হাজার মিটার দৈর্ঘ্যের ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। এ ছাড়া আড়াই লাখ টাকা মূল্যের চার হাজার মিটার দীর্ঘ আরও ২০টি মশারি জাল জব্দ করা হয়। অভিযানে জব্দ করা এসব জালের মোট মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

অভিযানকালে জলমহালগুলোতে অবৈধভাবে স্থাপন করা জালের বাঁধগুলো উচ্ছেদ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে হাইল হাওরসহ বিভিন্ন জলমহালে অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত