সংবাদ

কাটা আপেল কালচে হওয়া ঠেকানোর সহজ উপায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

কাটা আপেল কালচে হওয়া ঠেকানোর সহজ উপায়

আপেল কাটার পর কিছুক্ষণ খোলা অবস্থায় রাখলেই এর সাদা অংশে ধীরে ধীরে খয়েরি, লালচে বা কালচে আভা দেখা যায়। এ কারণে কাটা আপেল অনেক সময় স্বাদেও আগের মতো ভালো লাগে না। তবে লবণ মেশানো পানি ব্যবহার করে এই পরিবর্তন অনেকটাই ঠেকানো যায়।

কেন রং বদলে যায় আপেলের

আপেল কাটার সময় এর ভেতরের অংশ বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। তখন ‘পলিফেনল অক্সিডেজ’ নামের এনজাইম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘এনজাইমেটিক ব্রাউনিং’।

অক্সিডেশনের ফলে আপেলের মধ্যে মেলানিন তৈরি হয়, যার কারণে কাটা অংশের স্বাভাবিক সাদা রং বদলে খয়েরি, লালচে বা কালচে হয়ে যায়।

লবণপানিতে কমবে বাদামি হওয়ার প্রবণতা

কাটা আপেল অল্প পরিমাণ লবণ মেশানো পানিতে রাখলে এই রাসায়নিক বিক্রিয়া আটকে দেওয়া যায়। ফলে আপেলের রং ও সতেজতা দীর্ঘক্ষণ বজায় থাকে।

বিশেষজ্ঞদের মতে, লবণ গোলা পানিতে বা লবণপানিতে কাটা আপেল ভিজিয়ে রাখলে তা ১২ ঘণ্টা পর্যন্ত তাজা ও দাগহীন থাকতে পারে।

কীভাবে করবেন

আপেল কাটার পর অল্প পরিমাণ লবণ পানিতে মিশিয়ে নিন। এরপর আপেলের টুকরোগুলো সেই পানিতে রাখুন। প্রায় ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।

এভাবে প্রস্তুত করা আপেলের টুকরো টিফিনে রাখলেও বেশ কিছুক্ষণ সতেজ থাকতে পারে। ফলে আগে থেকে কেটে রাখলেও আপেলের স্বাভাবিক রং অনেকটা ধরে রাখা সম্ভব।

শিশু থেকে বড়—সবার জন্যই আপেল খাওয়া ভালো বলে উল্লেখ করা হয়েছে। ডায়াবেটিস রোগীরাও এই ফল খেতে পারেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কাটা আপেল কালচে হওয়া ঠেকানোর সহজ উপায়

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

আপেল কাটার পর কিছুক্ষণ খোলা অবস্থায় রাখলেই এর সাদা অংশে ধীরে ধীরে খয়েরি, লালচে বা কালচে আভা দেখা যায়। এ কারণে কাটা আপেল অনেক সময় স্বাদেও আগের মতো ভালো লাগে না। তবে লবণ মেশানো পানি ব্যবহার করে এই পরিবর্তন অনেকটাই ঠেকানো যায়।

কেন রং বদলে যায় আপেলের

আপেল কাটার সময় এর ভেতরের অংশ বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। তখন ‘পলিফেনল অক্সিডেজ’ নামের এনজাইম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘এনজাইমেটিক ব্রাউনিং’।

অক্সিডেশনের ফলে আপেলের মধ্যে মেলানিন তৈরি হয়, যার কারণে কাটা অংশের স্বাভাবিক সাদা রং বদলে খয়েরি, লালচে বা কালচে হয়ে যায়।

লবণপানিতে কমবে বাদামি হওয়ার প্রবণতা

কাটা আপেল অল্প পরিমাণ লবণ মেশানো পানিতে রাখলে এই রাসায়নিক বিক্রিয়া আটকে দেওয়া যায়। ফলে আপেলের রং ও সতেজতা দীর্ঘক্ষণ বজায় থাকে।

বিশেষজ্ঞদের মতে, লবণ গোলা পানিতে বা লবণপানিতে কাটা আপেল ভিজিয়ে রাখলে তা ১২ ঘণ্টা পর্যন্ত তাজা ও দাগহীন থাকতে পারে।

কীভাবে করবেন

আপেল কাটার পর অল্প পরিমাণ লবণ পানিতে মিশিয়ে নিন। এরপর আপেলের টুকরোগুলো সেই পানিতে রাখুন। প্রায় ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।

এভাবে প্রস্তুত করা আপেলের টুকরো টিফিনে রাখলেও বেশ কিছুক্ষণ সতেজ থাকতে পারে। ফলে আগে থেকে কেটে রাখলেও আপেলের স্বাভাবিক রং অনেকটা ধরে রাখা সম্ভব।

শিশু থেকে বড়—সবার জন্যই আপেল খাওয়া ভালো বলে উল্লেখ করা হয়েছে। ডায়াবেটিস রোগীরাও এই ফল খেতে পারেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত